,

কঠোর গোপনীয়তায় যমজের মা হলেন পুতিনের প্রেমিকা

news-image

অলিম্পিকে সোনাজয়ী প্রাক্তন জিমনাস্ট ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের প্রেমিকা আলিনা কবেভা যমজ সন্তানের জন্ম দিয়েছেন। মস্কোর একটি হাসপাতালে কঠোর গোপনীয়তায় তার সিজারিয়ান অপারেশন হয়। এ বিষয়ে খবর প্রকাশ করলেও পরে তা সরিয়ে নিয়েছে রুশ সংবাদ মাধ্যম। নিউইয়র্ক পোস্ট, ডেইলি মেইল।

ক্রেমলিন রাষ্ট্রপতি পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে কোন খবর প্রকাশ করে না। কিছুদিন আগে এক সাংবাদিক ৩৬ বছর বয়সী কবেভকে পুতিনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করলে জবাবে তিনি বলেছিলেন, ‘আমরা গুজব নিয়ে মন্তব্য করি না।’

এই মাসের শুরুতে সাবেক জিমনাস্ট কবেভকে মস্কোর কুলাকভ রিসার্চ সেন্টার ফর গাইনেকোলজি হাসপাতালের চতুর্থ তলায় ভিআইপি কেবিনে ভর্তি করা হয়। এরপরই হাসপাতালটির অধিকাংশ কর্মীকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। চিকিৎসার সঙ্গে যুক্ত কয়েকজন ছাড়া বাকিদের চতুর্থ তলায় প্রবেশ নিষিদ্ধ করা হয়।

এ নিয়ে রুশ সংবাদপত্র মোস্কোভস্কি কোমসোমোল্টস নিজস্ব ওয়েবসাইটে খবর প্রকাশ করে। পরে হঠাৎ করে সেটি মুছে ফেলা হয়। এ সংক্রান্ত তথ্যও রাশিয়ার সকল ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়।তবে নিষেধাজ্ঞার মধ্যেও ডিএনআই নামে একটি রুশ ওয়েবসাইটে এ সংক্রান্ত খবর দেয়া হয়। সেখানে মন্তব্য করা হয়, ‘কবেভা যমজের জন্ম দিয়েছে এবং অদৃশ্য হয়ে গেছে।’

এছাড়া রাশিয়ান গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত অনুসন্ধানী সাংবাদিক সের্গেই কেনেভ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘কবেভা সিজারিয়ান অপারেশন দ্বারা যমজ ছেলেদের জন্ম দিয়েছে এবং সুস্থ আছে।’৬৬ বছর বয়সী পুতিন প্রায় এক দশক ্আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকে আর বিয়ে করেননি তিনি। তবে কবেভাকেই রাশিয়ার গোপন ফার্স্টলেডি মনে করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর