,

ছিনতাইকারীদের কবলে পড়ে আহত নারী পুলিশ সদস্য

news-image

ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন পুলিশ কনস্টেবল আয়েশা আক্তার (১৯)। রোববার (২৬ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় এ ঘটনা ঘটে। আয়েশা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই বাদল চন্দ্র দাস বলেন, আয়েশা আক্তার দশ দিনের ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন। আহত আয়েশার পারিবারিক সূত্রে জানা যায়, গজারিয়ায় ঈদের শপিং করে আয়েশা তার ছোট ভাই আলোসহ রিকশাযোগে বাড়ি ফেরার পথে একটি প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা রিকশাটিকে ধাক্কা দেয়।

এতে আয়েশা ও তার ভাই মহাসড়কের পাশে ছিটকে পড়ে আহত হয়। এ সময় ছিনতাইকারীর দল তাদের কাছে থাকা ব্যাংকের এটিএম কার্ড, বাহিনীর পরিচয় পত্র, জরুরি কাগজপত্রের ফাইল, শপিং ব্যাগ সহ নগদ টাকা ছিনিয়ে নেয়।

আহত আয়েশাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিৎিসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্সে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. লিয়াকত আলী জানান, আয়েশা আক্তোরের বাম পায়ের গোড়ালি ও বাম চোখের পাশে আঘাতের দাগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর