,

ভারতের প্রায় অর্ধেক এমপিই ধর্ষণ হত্যাসহ বিভিন্ন মামলার আসামি!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জাতীয় সংসদ লোকসভার ১৭তম নির্বাচনে সংসদ সদস্য পদে জয়ী ৫৪২ সদস্যের মধ্যে ৪০ শতাংশের বিরুদ্ধে রয়েছে অপরাধ মামলা। ৫৪২ সদস্যের প্রায় অর্ধেকের নামেই রয়েছে ধর্ষণ, হত্যা, সন্ত্রাসবাদসহ গুরুতর সব অপরাধের মামলা। ভারতের অলাভজনক নির্বাচন বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, গত বৃহস্পতিবার (২৩ মে) ভারতের জাতীয় নির্বাচনের ফল ঘোষণার একদিন পরই শনিবার (২৫ মে) এডিআর ওই প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ৫৪২ জন সংসদ সদস্যের ২৩৩ জনের বিরুদ্ধেই রয়েছে গুরুতর বিভিন্ন অপরাধের মামলা, শতাংশের হারে যা প্রায় ৪৩ শতাংশ।

এডিআর জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কংগ্রেসের এক এমপির বিরুদ্ধে রয়েছে হত্যা, ডাকাতিসহ ২০৪টি মামলা। পার্লামেন্টে এরকম অভিযুক্তদের সংখ্যা দিনদিন বাড়ছে। এডিআরের নির্বাচন বিষয়ক প্রধান অনিল বর্মা বলেন, সংসদে একটি বিরক্তিকর প্রথা চালু হয়েছে। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

এডিআর জানিয়েছে, তারা লোকসভায় বিজয়ী ৫৩৯ জনের ওপর জরিপ চালিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি থেকে জয়ী ৩০৩ প্রার্থীর মধ্যে ১১৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদের মধ্যে একজন সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত। অন্যদিকে, কংগ্রেস থেকে নির্বাচিত ৫২ এমপির মধ্যে ২৯ জনের নামেই রয়েছে মামলা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর