,

ঈদের পোশাক কেনার টাকা না দেয়ায় লাঠি দিয়ে মাকে পিটিয়ে মারল ছেলে

news-image

ছেলের লাঠির আঘাতে রাজশাহীর তানোর উপজেলায় রহিমা বেগম (৭১) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মুন্ডুমালা পৌরশহরের গৌরাঙ্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। মাকে হত্যার পর থেকে অভিযুক্ত ছেলে একরামুল হক (২৭) পলাতক রয়েছেন। তবে এলাকাবাসীর সহায়তায় অপর দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। নিহত রহিমা বেগম গৌরাঙ্গাপুর এলাকার শামযাত হাজির স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, রোববার সকালে ঈদের কেনাকাটা বাবদ মা রহিমা বেগম বড় ও মেজো ছেলেকে টাকা না দিয়ে তার ছোট ছেলে আমিরুল হককে দুই হাজার টাকা দেন। আমিরুল মায়ের দেয়া টাকা পেয়ে ঈদের কেনাকাটা করতে চলে আসেন মুন্ডুমালা বাজারে।

এরই মধ্যে ছোট ছেলেকে টাকা দেয়ার কথা শুনে বড় ছেলে আব্দুল হক ও মেজো ছেলে একরামুল হক মিলে মায়ের কাছে তিন হাজার করে টাকা দাবি করেন। তার মা দুই ছেলেকে এক হাজার করে টাকা দিতে চান। কিন্তু দুই ছেলে এতে রাজি হননি।

এ দ্বন্দ্বে মায়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দুই ছেলে। একপর্যায়ে মেজো ছেলে একরামুল বাড়িতে থাকা একটি মোটা লাঠি দিয়ে তার মায়ের ঘাড়ের ওপরে জোরে আঘাত করলে সেখানেই লুটিয়ে পড়েন মা রহিমা বেগম। প্রতিবেশীরা আহত অবস্থায় রহিমা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগ মুর্হূত পর্যন্ত রহিমা বেগম রোজা অবস্থায় ছিলেন।

ওসি খায়রুল ইসলাম আরও বলেন, ঘটনার পর থেকে ছেলে একরামুল পলাতক রয়েছেন। তবে অন্য দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মায়ের মরদেহ উদ্ধার করে রামেক মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর