মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী জাপান ও সৌদি সফরে যাচ্ছেন মঙ্গলবার

news-image

টানা ১১ দিনের সফরে জাপান ও সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওর উদ্দেশে মঙ্গলবার ঢাকা ছাড়বেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাপানে এটাই তার প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর।

জাপান সফর শেষে আগামী ৩১ মে সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী। ওইদিন মক্কা নগরীতে অনুষ্ঠিত চতুর্দশ ইসলামিক সম্মেলনে অংশ নেবেন তিনি। সম্মেলনে ওআইসির সদস্য রাষ্ট্র, অবজার্ভার রাষ্ট্র, ওআইসি প্রতিষ্ঠানসমূহ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ মোট ১৪৮টি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরকালে জাপানের সঙ্গে আড়াই বিলিয়ন ডলার সমমূল্যের ৪০তম অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হবে, যা গত বছরের ওডিএ’র তুলনায় ৩৫ শতাংশ বেশি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ়তর করার পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রফতানি, মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও কারিগরি সহায়তা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে বিশেষ অবদান রাখবে।

সফরকালে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং তার দেয়া রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানের প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করবেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি দেবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের সঙ্গে গোলটেবিল বৈঠকে মিলিত হবেন। দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে আলোচনা করবেন। সফরকালে জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্পবিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা থাকবেন। এছাড়া দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক