,

জার্মানির মসজিদে দুর্বৃত্তের অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়-ক্ষতি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির নর্থ রাইন ওয়েস্টফ্যালিয়া অঙ্গরাজ্যের হ্যাগেন শহরে একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে মসজিদটির ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও কোনো প্রানহানীর ঘটনা ঘটেনি বলে মসজিদ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

হ্যাগেন গ্রেট মস্ক মসজিদের কমিটি প্রধান ওমর ওরাল তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি’কে জানান, এক দুর্বৃত্ত মসজিদের বাইরে জমিয়ে রাখা বিভিন্ন খালি বাক্সের স্তুপে আগুন লাগিয়ে পালিয়ে যায় এবং সেটি খুবই দ্রুত মসজিদ জুড়ে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই পুরো মসজিদ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

মসজিদে প্রবেশের মূল দরজা থেকে শুরু করে ভেতরের সব আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় কোনো প্রাণহানী না হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও মসজিদের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে দেখা যায় একজন লোক তার পকেট থেকে কিছু একটা জিনিস বের করে মসজিদের জমিয়ে রাখা স্তুপের ওপর ফেলছে এবং এর সঙ্গে সঙ্গেই সেখানে আগুন জ্বলে উঠছে। এই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই স্থানীয় পুলিশের কাছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর