,

বগুড়ায় ভিপি নুরের ওপর ছাত্রলীগের হামলা

news-image

এবার বগুড়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। হামলায় ডাকসুর সভাপতি নুরসহ আরও দুইজন আহত হয়েছেন। রোববার বগুড়া শহরের পৌর পার্কে সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে উপস্থিত হলে ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালানো হয়। এ সময় নুরসহ কয়েকজনকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের পৌর পার্কে সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে বিকেলে উপস্থিত হন ডাকসু ভিপি নুরুল হক নুর। এ সময় তার ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই সঙ্গে নুরকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নুরসহ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ ইফতার মাহফিলে হামলা চালিয়ে নুরকে মারধর করেন। হামলার পর আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর নুরসহ আহতরা হাসপাতাল থেকে অন্যত্র চলে যান।

এর আগে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ইফতার মাহফিল অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এ অবস্থায় রাস্তায় ইফতার সেরে শনিবার রাত ৭টা ৪৩ মিনিটে আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেসে ঢাকায় রওনা হন নুর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর