,

‘ছাত্রলীগের ছেলেরা আসলে অনেক ভালো’ খুশি হয়ে বললেন কৃষক

news-image

কুড়িগ্রাম সদরের আশরাফ আলী পেশায় কৃষক ও অটোচালক। পরিবারের চাহিদা মেটাতে এবার ২ একর জমি বর্গা নিয়েছিলেন তিনি। পাশাপাশি অটো চালিয়ে চলে তার তিনজনের টানাটানির সংসার। এবার ধানের ফলন বেশি হয়েছে তার। কয়েকজনের কাছে ধারদেনা থাকায় ভেবেছিলেন ধান বিক্রি করে দেনা মেটাবেন। কিন্তু ধানের মূল্য হ্রাস ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় হতাশ হয়ে পড়েন আশরাফ আলী।

তার এমন দুরবস্থায় পাশে এসে দাঁড়ান জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আশরাফ আলীকে সহযোগিতা করতে ছাত্রলীগের নেতাকর্মীরা কাস্তে হাতে জমিতে নেমে পড়েন ধান কাটতে। এতে তার মজুরির টাকা বেঁচে যায়।

কৃষক আশরাফ আলী বলেন, এবার জমিতে আটাশ জাতের ধান লাগিয়েছি। ফসলও আশানুরূপ ভালো হয়েছে। এই ধান কাটতে আমার দুই হাজার টাকা বাড়তি খরচ হতো। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দেয়ায় বেঁচে গেলাম আমি। ছাত্রলীগের ছেলেরা আসলে অনেক ভালো।

শনিবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনির নেতৃত্বে পৌর ছাত্রলীগসহ কুড়িগ্রাম সরকারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মজিদা আদর্শ ডিগ্রি কলেজসহ বিভিন্ন কলেজ কমিটির নেতৃবৃন্দ আশরাফ আলীর জমির পাকা ধান কেটে তার মুখে হাসি ফোটান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর