,

স্মার্টফোন কিনে না দেওয়ায় প্রেমিককে ৫২টি চড় (ভিডিও)

news-image

ভালবাসা দিবসে প্রেমিকার আবদার ছিল একটি স্মার্টফোন। কিন্তু সেই আবদার পূরণ করতে ব্যর্থ হওয়ায় ৫২টি চড় দিলো প্রেমিকা। ঘটনাটি ঘটেছে চীনে গত ২০ মে। চীনের তরুণ-তরুণীরা ১৪ ফেব্রুয়ারি ছাড়াও ভালোবাসার দিন হিসেবে পালন করে ২০ মে। চলতি বছরের ২০ মে চীনের এক প্রেমিক তার প্রেমিকার আবদার মেটাতে পারেননি। সেজন্য প্রেমিককে রাস্তায় টানা ৫২ বার চড় মারে তার প্রেমিকা।

সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। ঘটনাটি ঘটেছে চীনের ডাজহৌ শহরের রাস্তায়। জানা গেছে, সেই শহরের রাস্তার সিসিটিভি ক্যামেরা ও পথচারীদের মোবাইলে ঘটনাটি ক্যামেরা বন্দি করা হয়। স্থানীয় একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার পর পুলিশ গিয়ে ওই যুগলকে থানায় নিয়ে যায়। কিন্তু প্রেমিকার কাছে চড় খাওয়ার পরও তার যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য পুলিশের সঙ্গে তর্ক করে ওই প্রেমিক।

চীনের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পর পুলিশ ওই যুগলের কাউন্সেলিং করিয়েছে। জানা গেছে, ওই প্রেমিকা অনেকদিন ধরে প্রেমিককে আর্থিক সাহায্য করে আসছিলেন। কিন্তু সাধ করে চীনের ভ্যালেন্টাইনস ডে-তে স্মার্টফোন উপহার চেয়েছিলেন। কিন্তু তা কিনে দিতে পারেননি প্রেমিক। সেই রাগেই প্রেমিককে ৫২ বার চড় মেরেছেন বলে স্বীকার করেছেন ওই তরুণী। দেখুন সেই ভিডিও……….

https://www.youtube.com/watch?v=Hfbq-kQh86I

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর