,

চাচার সঙ্গে অনৈতিক সম্পর্ক, সদ্যোজাত সন্তানকে হত্যায় তরুণী আটক

news-image

রাজধানীর মিরপুরে নিজের সদ্যোজাত সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে হত্যা করেছে জান্নাতুন নেছা নামের এক কিশোরী। শনিবার (২৫ মে) মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরী মাকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর পৌনে ১২টার দিকে শিশুটিকে ওই বাড়ির বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়া হয়। নিচে পড়ার সাথে সাথেই শরীর ছিন্নভিন্ন হয়ে শিশুটি মারা যায়। খবর পেয়ে রূপনগর থানার এসআই পরিমল মরদেহটি উদ্ধার করেন।

তিনি জানান, শিশুটিকে যে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ছুড়ে ফেলা হয়েছে, সেখানে রক্তের দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, বাচ্চাটি জন্মের সঙ্গে সঙ্গেই বাথরুমের ওই ভেন্টিলেটর দিয়ে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রূপনগর থানা সূত্র জানায়, ওই বাসা থেকে জান্নাতুনকে আটকের পর সে স্বীকার করেছে, সে-ই আসলে বাচ্চাটির জন্ম দিয়েছে। জন্মের পরপরই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে সে নিজেই সদ্যোজাত সন্তানকে ফেলে দিয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারের পর জান্নাতুন জানিয়েছে, সে এবার মনিপুরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার সঙ্গে দূরসম্পর্কের এক চাচার প্রেমের সম্পর্ক হয়। তার সঙ্গে অনৈতিক মেলামেশায় ওই বাচ্চাটি গর্ভে আসে। এ সম্পর্ক তার পরিবার মেনে নেবে না বলে বাচ্চাটিকে ৫ তলা থেকে ফেলে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো