,

নির্বাচনে জিতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন নুসরাত!

news-image

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে জয়ী হয়েছেন নুসরাত জাহান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিন লক্ষাধিক ভোট বেশি পেয়েছেন তারুণ্যের এই টালিউড সেনসেশন। এ ফলাফলে উচ্ছ্বসিত নুসরাত জাহান টলিউড থেকে এবার যাচ্ছেন দিল্লিতে, সংসদে অংশ নিতে। তবে এর পাশাপাশি আরও এক সুখবর রয়েছে নুসরাতের জীবনে। খুব শিগগিরিই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা তথা এই তারকা সাংসদ।

ভারতীয় গণমাধ্যমে খবর, আসছে জুনেই বিয়ে পিঁড়িতে বসছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয়ী নুসরাত। পাত্র প্রেমিক নিখিল জৈন। কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিল। ইতোমধ্যে মেহেদি-সংগীতের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর বিদেশে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের কোর্স করে আপাতত কলকাতাতেই প্রতিষ্ঠিত নুসরাতের হবু ‘পাত্র’। নুসরাতের সঙ্গে তার পরিচয় কর্মসূত্রেই।

জল্পনা শুরু হয় নিখিলের এক ফেসবুক পোস্ট ঘিরে। নুসরাত ভোটে জয়ী হওয়ার পরই নিখিল নিজের ফেসবুকে এক পোস্ট করেন। যেখানে নুসরাতের ভোটের ব্যবধান উল্লেখ করে তিনি বলেন, বাংলায় তৃণমূল প্রার্থীদের মধ্যে নিঃসন্দেহে নজরকাড়া ব্যবধানে জিতেছে নুসরাত। শনিবারই আবার সেই পোস্ট সরিয়ে দেন নিজের অ্যাকাউন্ট থেকে। আর সন্দেহটা বাড়তে থাকে এর মাধ্যমেই।

তবে কলকাতায় বিয়ে করছেন না নুসরাত। ডেস্টিনেশন ওয়েডিংয়ে দেশের বাইরেই নুসরাত এবং নিখিলের চার হাত এক হবে। টলিউড সূত্রে খবর, খুব সম্ভবত ইস্তাম্বুলে বসবে বিয়ের আসর। যার জন্য হবু দম্পতি ইতোমধ্যেই ইস্তাম্বুলের এক পাঁচতারা হোটেল ভাড়া নিয়েছেন তিনদিনের জন্য। বুকিংয়ের তারিখ- জুনের ১৯ থেকে ২১। অর্থাৎ, খুব সম্ভব জুনের ১৯ তারিখেই বিয়ে করছেন নুসরত।

এদিকে সদ্য সংসদ সদস্যকে এই প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি উত্তর দেন, ‘আমি খুব ব্যস্ত এখন। তাই এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর