,

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির বাগড়া

news-image

প্রস্তুতি ম্যাচেই শুরু হয়েছে বিশ্বকাপের আমেজ। ইংল্যান্ডকে দুর্দান্ত ক্রিকেট খেলে হারিয়েছে অস্ট্রেলিয়া। ভারত গা গরমের ম্যাচে পাত্তাই পায়নি কিইউদের কাছে। পাকিস্তান হেরেছে আফগানদের কাছে। রোববার কার্ডিফে হাইভোল্টেজ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তানের। কিন্তু ম্যাচের আগেই শুরু হয়েছে বৃষ্টি। টসে হতে বিলম্ব হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

কার্ডিফের আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা ছিল। বেলা একটু গড়াতেই মেঘ সামান্য কমার পূর্বাভাস ছিল। পরে শুরু হয়েছে বৃষ্টি। এছাড়া বৃষ্টি যদি পরে থামেও তবে খেলা হওয়া নিয়ে আছে শঙ্কা। কারণ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বেলা ১২টা নাগাদও আকাশে শতভাগ মেঘ থাকবে। ওই মেঘ সন্ধ্যা নাগাদ কমার সম্ভাবনাই বেশি। তার আগেই ম্যাচ পরিত্যক্ত হয়ে যেতে পারে।

কার্ডিফের বৃষ্টির খবর দিচ্ছেন পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক জয়নাব আব্বাস। ছবি: ফেসবুক
বাংলাদেশ দল এ ম্যাচে কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে খেলার চিন্তা করেছিল। তবে ম্যাচটা না হলে ইংল্যান্ডে প্রথম গা গরমের ম্যাচ খেলার সুযোগটাই হারাবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচটা পাকিস্তানের জন্যও খেলা ছিল খুব দরকারি। বিশ্বকাপে যাওয়ার আগে তাদের সামান্য হলেও আত্মবিশ্বাসের রশদ দরকার।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচে আফগানরা সহজে হারিয়েছে তাদের। পাকিস্তানের কাছে বাংলাদেশ ম্যাচ তাই আর প্রস্তুতি ম্যাচ নেই। বিশ্বকাপে অন্তত একটা জয়ের সুবাস নিয়ে যেতে চাইবে তারা। বাংলাদেশ স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজও জানিয়েছে, গা গরমের ম্যাচ বলে হালকাভাবে নিচ্ছেন না তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর