,

বন্দি লেইলার অনশনের ২০০ দিন

news-image

বিশ্বজুড়ে হাজারো জেলবন্দি এবং ডজন ডজন ভক্ত-অনুসারী-কর্মীরা অনশন পালন করে যাচ্ছেন। তারা প্রিয় নেত্রী লেইলা গুভেনের বন্দিত্বের পরিত্রাণ চান। তুরস্কের এইচডিপি হাক্কারি এমপি এবং ডেমোক্রেটিক সোসাইটি কংগ্রেসের কো-চেয়ার লেইলার প্রতিবাদী অনশনের ২০০তম দিন পার হচ্ছে। ২০১৮ সালের ৭ নভেম্বর তিনি অনশন শুরু করেন। তার এই কঠোর অবস্থান অন্যান্য জেলবন্দি নেতাকর্মীসহ ভক্ত-অনুসারীদের প্রতিবাদের ভাষাকে আরো শক্তিশালী করে তোলে। সংসদ নির্বাচনে বিজয়লাভ সত্ত্বেও তাকে অবৈধভাবে জেলে বন্দি করা হয়েছে।

স্ট্রাসবোর্গের ১৪ জন কুর্দিশ মানবাধিকারকর্মী অনশনরত অবস্থায় ১৬১ দিন পার করেছেন। আবার জেলবন্দি কর্মীরাও ১৬১ দিনের অনশন অবস্থা কাটাচ্ছেন। ৩০ এপ্রিল থেকে ১৫ জন জেলবন্দি তাদের এই অবস্থানকে আমৃত্যু অনশন হিসেবে ঘোষণা দেন। ১০ মে এর মধ্যে এ দলে আরো ১০ জন যোগ দেন। কুর্দিশ নেতা আবদুল্লাহ ওকালানের আইনজীবীরা কুর্দিশ জনগণের পক্ষ থেকে পাঠানো বার্তা পৌঁছে দেন গুভেনের কাছে।

এইচপিপি হাক্কারি এমপি বলেন, আইনজীবীরা আমার সঙ্গে দেখা করেছেন। তারা ওকালানের বার্তা দিয়েছেন আমাকে। তারা এখন অনশনরত অন্যান্য বন্দির মাঝে একই বার্তা পৌঁছে দেয়ার জটিল দায়িত্ব পালনের চেষ্টা করছেন। জনগণের মাঝে আমরাও আমাদের মতামত খুব দ্রুত ব্যক্ত করবো।
সূত্র: এএনএফ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর