,

বিশ্বকাপে বাংলাদেশের ডেঞ্জার ম্যান সাকিব : পন্টিং

news-image

আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার এখন সাকিব আল হাসান। গত ৮-৯ বছর ধরে এই অবস্থান নিজের দখলেই রেখেছেন তিনি। এ জন্য আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ডেঞ্জার ম্যান হিসেবে সাকিবকে বেছে নিয়েছেন তিনবারের বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।

জানা গেছে, ক্রিকেট ডট কম অস্ট্রেলিয়া ওয়েবসাইটে রিকি পন্টিংকে বলা হয় বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে কে হতে পারেন ভয়ঙ্কর তা বাছাই করুন। উত্তরে পন্টিং সাকিব আল হাসানের নাম বলেন। আর এ উত্তরের পেছনে বিস্তারিত ব্যাখ্যাও দেন তিনি।

ব্যাখ্যায় রিকি পন্টিং বলেন, “বিশ্বকাপে বাংলাদেশের জন্য আমার ডেঞ্জার ম্যান হবেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে খেলে আসছেন এ বাঁহাতি অলরাউন্ডার। ভিন্ন ভিন্ন জায়গায় রান করে থাকেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। স্কয়ার অব দ্য উইকেটে খুব শক্তিশালী। ব্যাকওয়ার্ড পয়েন্ট ও থার্ড ম্যান অঞ্চলে রান তুলতে পারেন।

বোলার হিসেবে সাকিব যথেষ্ট চতুর। সে কখনই বড় টার্ন করানো স্পিনার ছিল না। গতির বৈচিত্র্যে খুবই ভালো তিনি এবং দেখতে খুবই আক্রমণাত্মক ক্রিকেটার। বেশিরভাগ ফিঙ্গার স্পিনাররা এখন উইকেট টু উইকেট বল করে থাকে, রান থামাতে চেষ্টা করেন। সাকিব এক্ষেত্রে ব্যতিক্রম। গতি ও ফ্লাইটে পরিবর্তন এনে উইকেট নেয়ার চেষ্টা করেন তিনি।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। বিগ ব্যাশে খেলেছে, আইপিএলে খেলছে গত ছয়-সাত বছর ধরে। আপনি যদি বাংলাদেশ দলের দিকে তাকান, তাহলে সাকিব ও তামিমের দিকে নজর যেতে বাধ্য।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর