মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটিসি দেউলিয়া হলে আপনারাও দেউলিয়া হবেন, হুঁশিয়ারি কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি মালিকানাধীন পরিবহন সংস্থা বিআরটিসির আগের সেই সুনাম বর্তমানে আছে বলে মনে করেন না স্বয়ং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর মতিঝিলে বিআরটিসি’র সভাকক্ষে তাদের ঈদ স্পেশাল সার্ভিস পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি দেউলিয়া হলে আপনারাও দেউলিয়া হবেন। রমজান মাস সংযমের মাস। এ মাসে ইনকামটা একটু কম করলে কী হয়? বিআরটিসি যেন আগের মতো সুনামের ধারায় ফিরে আসে, সেদিক বিবেচনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন। সৎ ও পরিচ্ছন্নভাবে বিআরটিসিকে পরিচালনা করলে জনগণের সামনে সুনাম অক্ষুন্ন থাকবে।

তিনি বলেন, বর্তমানে বিআরটিসির আগের সেই সুনাম আছে বলে আমি মনে করি না। এবার বিআরটিসির আগের বাসগুলোর সঙ্গে নতুন ২৫৩টি বাস যুক্ত হয়েছে। আপনারাও বিআরটিসিকে আকর্ষণীয় করতে নতুন করে শপথ করুন।

ওবায়দুল কাদের বলেন, সড়ক পথে স্বস্তিদায়ক যাত্রার নিশ্চয়তা দিতে পারবো- এমন একটা অবস্থানে আমরা পৌঁছেছি। ঈদের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু খুলে দেওয়া হয়েছে। এখন ঢাকা থেকে চার ঘণ্টায় চট্টগ্রাম পৌঁছে যাওয়া যাবে বলেই আশা করছি।

তিনি বলেন, এছাড়া ঈদের সময় বিআরটিসির ১১৪২টি বাস আন্তঃজেলায় যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে। এর মধ্যে ২৫৩টি নতুন বাস যুক্ত করা হয়েছে। ঈদের সময় গণপরিবহনের সংকট নিরসনে বিআরটিসি সহায়ক ভূমিকা পালন করবে।

এদিকে টঙ্গী-গাজীপুর সড়কের যানজটের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, কাচপুর-মেঘনা-গোমতী সেতু খুলে দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট থাকবে না। উত্তরবঙ্গগামী টাঙ্গাইল সড়কের দু’টি ফ্লাইওভার ও চারটি আন্ডারপাস খুলে দেওয়ায় সেখানেও কোনো যানজট থাকবে না। তবে টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত রাস্তায় কিছুটা সমস্যা হতে পারে। এ সমস্যা নিরসনে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি করেছি। এ কমিটি যানজট নিরসন করতে পারবে বলে আশা করছি। এছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ৩শ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক