,

ইংল্যান্ডে আশরাফুলের ৫ উইকেট, ব্যাটে রান

news-image

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ইংল্যান্ডে ব্যস্ত বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে। জাতীয় দলের সঙ্গে না হলেও, এ মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, খেলছেন কেন্ট ক্রিকেট লিগে। শনিবার এ লিগের ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন আশরাফুল। ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাবের হয়ে সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে বল হাতে নিয়েছেন ৫ উইকেট, ব্যাট হাতে খেলেছেন ৪৭ রানের ইনিংস।

আশরাফুলের এ অলরাউন্ড নৈপুণ্যে ভর করে ১১২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাব। আনুষ্ঠানিক ম্যাচসেরার পুরষ্কার না থাকলেও, শনিবারের ম্যাচটির অঘোষিত সেরা খেলোয়াড় আশরাফুলই। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে আশরাফুলের ব্ল্যাকহিথ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে দীপায়ন পল, ৭০ রান আসে তানভির সিকান্দারের ব্যাট থেকে।

চার নম্বরে ব্যাট করতে নেমে আশরাফুল মোকাবেলা করেন ৩৪টি বল। এর মধ্যেই ৪টি চার ও ১টি ছয়ের মারে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া ৪২ রান করেন জর্জ ওয়েলস। সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাবের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭২ রানের। তারা জবাবে ব্যাট করতে নামলে পড়ে আশরাফুলের স্পিন ঘূর্নিতে। ব্যাট হাতে ৪ নম্বরে নামলেও বোলিংয়ে চলে আসেন তিন নম্বরেই। পুরো ১০ ওভার হাত ঘুরিয়ে ২ মেইডেনের সাহায্যে মাত্র ৩১ রান খরচায় ৫ উইকেট নেন আশরাফুল।

মাত্র ৪১.৪ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাব। বিশাল ব্যবধানে জয় পায় আশরাফুলের ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাব। আগামী ১ জুন নিজেদের পরের ম্যাচে টুনব্রিজ ওয়েলস ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে আশরাফুলের দল।

সংক্ষিপ্ত স্কোর

ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাব: ২৭১/৬, ৫০ ওভার (পল ৭৬, সিকান্দার ৭০, আশরাফুল ৪৭; ডিক ২/৪৩, বউডেন২/৫০)

সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাব: ১৫৯/১০, ৪১.৪ ওভার (বারবার ৬২, স্ক্লেমার ৪৪, বউডেন ১৭; আশরাফুল ৫/৩১, জাহিদ ২/১২)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর