,

চমক নিয়ে ফিরছে টার্মিনেটর

news-image

বিনোদন ডেস্ক : হলিউড তারকা আরনল্ড শোয়ার্জনেগার অভিনীত ‘টার্মিনেটর’ সিরিজের ছবিগুলো দুনিয়াজুড়েই জনপ্রিয়। একশনধর্মী সিনেমাপ্রেমীদের মনে এই সিরিজের ছবিগুলো দারুণ বিনোদন ছড়ায়। আর এই সিরিজে শোয়ার্জনেগারের উপস্থিতি মানেই একটা বিশাল উত্তেজনার ব্যাপার।

তাই দর্শকদের চাহিদার কারণে ক্যালিফোর্নিয়ার গর্ভনর হয়েও বিশালদেহি শোয়ার্জনেগার কাজ করেছিলেন টার্মিনেটরের আরো ৩টি কিস্তিতে।

এবার তাকে নিয়ে নির্মিত হয়েছে ‘টার্মিনেটর’ সিরিজের চতুর্থ কিস্তি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর ট্রেলার৷ ‘টার্মিনেটর : ডার্ক ফেইট’ শিরোনামে ছবিটিতে চমক নিয়ে হাজির হয়েছেন পরিচালক জেমস ক্যামেরন।

সে চমকটি হলো এ ছবিটিতে অ্যাকশন হিরো শোয়ার্জনেগারের বিপরীতে ৩৫ বছর পর ফিরিয়ে আনা হলো অ্যাকশন কুইন লিন্ডা হ্যামিল্টনকে। টার্মিনেটরের প্রথম কিস্তিতে ছিলেন এই সুন্দরী তারকা।

বর্তমানে ৬০ বছর বয়সী এই তারকা নিজেকে পুরোপুরি মারকুটে ভূমিকায় তুলে ধরেছেন ছবিটিতে। সে আভাসই মিললো ট্রেলারে। বরাবরের মতো সারা কন্নোরের চরিত্রেই দেখা মিলবে তার।

পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্যও করেছেন খ্যাতিমান পরিচালক জেমস ক্যামেরুন। এই ছবির ট্রেলার ‘টার্মিনেটর’ ভক্তদের মনে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। এই নির্মাতা মনে করছেন ছবিটি দর্শকের মন ভরাবে।

প্রায় ২০০ মিলিয়ন বাজেটের ছবিটি আগামী ১ নভেম্বর রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো