,

কন্যার দাফন শেষে বিশ্বকাপ দলে শোকার্ত আসিফ

news-image

কন্যার দাফন সম্পন্ন করে পাকিস্তান বিশ্বকাপ দলে যুক্ত হতে শনিবার ইংল্যান্ডের পথে যাত্রা করেছেন ক্রিকেটার শোকার্ত আসিফ আলী। অকালে মৃত্যুবরণ করা এই কন্যাকেই নিজের শক্তি ও অনুপ্রেরনা বলে মন্তব্য করেছেন আসিফ। ক্যান্সারে আক্রান্ত হয়ে আসিফের ১৯ মাস বয়সী কন্য নুর ফাতিমা যুক্তরাস্ট্রে চিতিৎসাধীন অবস্থায় গত রবিবার মারা যায়। যে কারণে ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন আসিফ।

বৃহস্পতিবার পাঞ্জাবের ফয়সালাবাদে ফাতেমাকে দাফন করা হয়। এক টুইট বার্তায় ২৭ বছর বয়সি আসিফ লিখেছেন,‘ নুর ফাতিমাকে আমি যোদ্ধা হিসেবে স্মরণ করতে চাই। সে ছিল আমার শক্তি ও অনুপ্রেরণা। তার সুবাস সব সময় আমি বয়ে বেড়াব। সে আজীবন আমার হৃদয়ে বসবাস করবে। আমি আবারো সবার কাছে আমার এই রাজকন্যার জন্য দোয়া কামনা করছি।’

বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে পরাজিত হওয়া ওয়ানডে সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করায় তাকে স্কোয়াডভুক্ত করা হয়।

আগামীকাল রবিবার কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে অনুশীলন ম্যাচে পাকিস্তান দলের হয়ে মাঠে নামবেন আসিফ। দলকে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানী সমর্থকদের প্রতি আহ্বানও জানিয়েছেন আসিফ। সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন,‘আপনাদের দোয়া এবং নি:শর্ত সমর্থন কামনা করিছ।’ আগামী শুক্রবার নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশণ শুরু করবে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর