মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে ১১ দিন পর দেশে ফিরেছেন। রাষ্ট্রপতি তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) রোববার (২৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার বিভাগ জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সিলেট হয়ে ঢাকায় পৌঁছেছে। বিমানটি ১০টা ৩৮ মিনিটে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতি গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুটেও যান।

উল্লেখ্য, আবদুল হামিদ দীর্ঘদিন যাবৎ গ্লুকোমার সমস্যায় চিকিৎসা সেবা নিচ্ছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে নিয়মিত লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক