,

আজ দে‌শে ফির‌ছেন রাষ্ট্রপ‌তি

news-image

নিজস্ব প্রতিনিধি : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার দে‌শে ফির‌ছেন। যুক্তরাজ্য ও জার্মানি থেকে ১১ দিন পর দেশের পথে তি‌নি।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রোববার বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি ২০২) রাষ্ট্রপতি তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

রাষ্ট্রপতি গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ ছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুটেও যান।

হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্যা‌সেঞ্জার বিভাগ জানায়, রাষ্ট্রপ‌তি‌কে বহনকারী বিমান‌টি সি‌লেট হ‌য়ে ঢাকায় আস‌বে। বিমান‌টি বেলা ১১টা ৫৫ মি‌নি‌টে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা র‌য়ে‌ছে।

আবদুল হামিদ দীর্ঘদিন যাবৎ গ্লুকোমার সমস্যায় চিকিৎসা সেবা নিচ্ছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে নিয়মিত লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর