,

এক শিশুর প্রাণ বাঁচিয়ে বিশ্বে ঝড় তুললো মস্কোর এক বীর বালক (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। মেয়েটির বয়স দুই কি তিন, ইচ্ছেমতো ছুটোছুটি করছিলো পার্কের সবুজ ঘাসে। পানির একটা পাইপের মুখ খোলা ছিলো, অবোধ শিশু কি আর বিপদ বোঝে? ছুটতে ছুটতে হঠাৎই পড়ে গেলো পাইপে, সাথে সাথে আতঙ্কে বুক হিম হয়ে গেলো আশপাশে থাকা সব মানুষের। দ্রুত শিশুটিকে উদ্ধারের চেষ্টা শুরু করলেন তারা।

পাইপের যে ব্যাস, তাতে বড়োদের পক্ষে মাথা ঢোকানোই সম্ভব না। একজন একটা গাছের ডাল নামিয়ে দিলেন, কিন্তু দুধের শিশু তো আর জানে না, ডাল ধরলে তাকে টেনে তোলা যাবে। খবর দেয়া হলো ইমার্জেন্সি রেসকিউ টিমকে, কিন্তু তারা আসতে আসতে শিশুটি পানিতে তলিয়ে যাবে! সবাই যখন তুমুল দুশ্চিন্তায় অস্থির, ছুটে এলো ১২ বছরের ছেলেটি।

কিছুক্ষণ দেখলো পরিস্থিতি, তারপর মাথা গলিয়ে দিলো পাইপের ভেতর। বড়োরা কোমরের বেল্ট খুলে দুঃসাহসী বালকের পায়ের সাথে বেঁধে দিলো। কিছুক্ষণের মধ্যেই বীর বালক তুলে আনলো পুতুলের মতো ছোট্ট মেয়েটিকে। অনলাইনে এতো এতো প্রশংসা হলো উদ্ধারকারী শিশুর, রীতিমতো হিরো বনে গেছে সে সারাবিশ্বে। তবে অনলাইন বা গণমাধ্যম, কোথাও তার নাম পরিচয় দেয়া হয়নি এখনো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর