,

ভ্যালেন্সিয়ার মাথায় বার্সার মুকুট

news-image

স্পোর্টস ডেস্ক।।   স্প্যানিশ কাপ চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়াভ্যালেন্সিয়ার কাছে কোপা দেল রে ফাইনালে ২-১ গোলে হেরে দ্বিমুকুট জেতা হলো না বার্সেলোনার। শনিবার তাদের হারিয়ে ১১ বছরে প্রথমবার স্প্যানিশ কাপ চ্যাম্পিয়ন হলো ভ্যালেন্সিয়া। গত এপ্রিলে লা লিগা শিরোপা নিশ্চিতের পর সেমিফাইনালে লিভারপুলের কাছে নাটকীয় হারে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয় বার্সা। তবে কোপা দেল রে জিতে দ্বিমুকুট অর্জনের হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু কাতালান জায়ান্টদের হারিয়ে চমকে দিলো ভ্যালেন্সিয়া।

টানা চারবারের চ্যাম্পিয়নদের শুরু থেকে চেপে ধরে ভ্যালেন্সিয়া। সেভিয়ের বেনিতো ভিয়ামারিনে প্রথমার্ধেই দুটি গোল করে তারা। কেভিন গামেইরো ও রোদ্রিগোর গোল বার্সাকে পেছনে ফেলে। ১৭ মিনিট বাকি থাকতে লিওনেল মেসি একটি গোল করলেও ভ্যালেন্সিয়াকে অষ্টম স্প্যানিশ কাপ শিরোপা থেকে বঞ্চিত করতে পারেনি তারা।

এই হারে বিস্ময় মেসিরমাত্র ৫ মিনিটে পিছিয়ে পড়তে পারতো বার্সা। ক্লেমেন্ত লংলের ভুল পাসে বক্সের মধ্যে বল পান রোদ্রিগো, তার সামনে কেবল ছিলেন জ্যাসপার সিলেসেন। জার্মান গোলরক্ষক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বাধা দেন এবং তাকে গোললাইন থেকে বিপদমুক্ত করেন জেরার্দ পিকে।

শেষমেশ এগিয়ে যেতে সময় নেয়নি ভ্যালেন্সিয়া। ২১ মিনিটে হোসে গায়ার ক্রসে বক্সের মাঝখান থেকে জোরালো শটে সিলেসেনের ধরাছোঁয়ার বাইরে দিয়ে জালে বল জড়ান গামেইরো। মার্সেলিনোর দল ১২ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে। ডিফেন্ডারদের নজর এড়িয়ে ডান দিক থেকে কার্লোস সোলারের ক্রস থেকে লক্ষ্যভেদ করেন রোদ্রিগো।

বিরতির আগে মেসির শট গোলপোস্টে লাগলে ব্যবধান কমাতে পারেনি বার্সা। তবে ৭৩ মিনিটে লংলের হেড ভ্যালেন্সিয়া গোলরক্ষক রুখে দিলে ফিরতি শটে একটি গোল শোধ দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বাকি সময়ে আর সমতা ফেরাতে পারেনি বার্সা। ভ্যালেন্সিয়ার কাছে থমকে যায় তাদের টানা পঞ্চম শিরোপার মিশন। ইএসপিএনএফসি

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো