,

ইফতারের পর মসজিদের পুকুরঘাটে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকার, ধর্মীয় শিক্ষক আটক

news-image

নিউজ ডেস্ক।।  পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের অভিযোগে আলমগীর হোসেন (২৫) নামের গণশিক্ষা কার্যক্রমের ধর্মীয় শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আলগী পাতাকাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শিক্ষক আলমগীর উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের মজিবর মৃধার ছেলে। তিনি ওই গ্রামে ইসলামী ফাউন্ডেশনের গণ শিক্ষা কার্যক্রমের মসজিদ ভিত্তিক ধর্মীয় শিক্ষক ও স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ ও তারাবীর নামাজ পড়ান।

নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর নানা শুক্রবার রাতে বাদি হয়ে আলমগীর হোসনের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২৩ মে ইফতারের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিক্ষার্থীকে ধর্মীয় পড়ালেখার সময় ফুসলিয়ে মসজিদের পুকুর ঘাটে নিয়ে যায়।

সেখানে জোর পূর্বক ওই শিক্ষার্থীকে বলাৎকার করে। পরে বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থী তার নানার কাছে শিক্ষক কর্তৃক এ অনৈতিক ঘটনার কথা জানায়। পরে তার নানা থানায় গিয়ে ওই ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষক আলমগীরকে আটক করে । মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জনান, নির্যাতিত শিক্ষার্থীর নানার অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্ততি চলছে। আটককৃত আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো