,

ঈদের দিন বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ!

news-image

ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতর ৫/৬ জুন হবে। যেদিনই হোক, বিশ্বকাপ ম্যাচ দেখে ঈদের আনন্দ করার সুযোগ থাকছে ক্রীড়ামোদীদের জন্য। ৫ জুন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি ওভালে অনুষ্ঠিত হবে। অবশ্য বিশ্বকাপে টাইগারদের মিশন শুরু হয়ে যাবে ২ জুন। ওভালে সেদিন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। জুন-জুলাই পর্যন্ত ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে।

স্বাভাবিকভাবে মাশরাফিরা এবার ঈদ করবেন ইংল্যান্ডে। ৬ জুন আবার বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে লাওসের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে লাওসে। ২০২২ সালে কাতারে বিশ্বকাপের চূড়ান্তপর্বের খেলা। স্বাগতিক কাতারই শুধু সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি ৩১টি দেশ সুযোগ পাবে বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থান নিচে বলে বাংলাদেশ প্রাক-বাছাই পর্বে খেলছে। ১১ জুন ঢাকায় ফিরতি পর্বের ম্যাচ। জাতীয় ফুটবল দল এখন থাইল্যান্ডে। সেখানে ২৮ মে এয়ারফোর্স ইউনাইটেড এএফসি ও ১ জুন প্রথমে ইউনাইটেডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়বে জামাল ভূঁইয়ারা। ৩ জুন থাইল্যান্ড থেকেই ফুটবল দল লাওসে যাবে। ক্রিকেটারদের মতো ফুটবলাররাও এবার ঈদ করবে দেশের বাইরে। উৎস: বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো