,

চলন্ত বাসে নারীযাত্রীকে যৌন নির্যাতন, গোল্ডেন লাইন পরিবহনের চালককে গণধোলাই

news-image

নিউজ ডেস্ক।।   চলন্ত বাসে নারীযাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের এক চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ড থেকে চালক আল আমিনকে (৩৫) আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। চালক আল আমিন ফরিদপুর জেলার রঘুনন্দপুর এলাকার আহসান হাবিবের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি গোল্ডেন লাইন পরিবহনে চালক হিসেবে কর্মরত রয়েছেন।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বান্ধবীর বাড়িতে বেড়াতে গত ১৫ মে আগৈলঝাড়ায় আসেন ভুক্তভোগী ওই নারী। বেড়ানো শেষে গত ১৮ মে রাতে পয়সারহাট থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনে ওঠেন।

বাসে ওঠার পরই চালক আল আমিন তাকে একা দেখে অশ্লীল অঙ্গভঙ্গি ও উত্যক্ত করতে থাকেন। বাসটি কয়েকটি স্থানে যাত্রাবিরতি করে। এ সময় চালক তার পাশে গিয়ে বসেন। গায়ে হাত দেয়ারও চেষ্টা করেন। ভোররাতে গাবতলী বাসস্ট্যান্ডে বাস থামলে যাত্রীরা নেমে গেলে চালক আল আমিন ওই যাত্রীর হাত ধরে টানাহেঁচড়া শুরু করেন। এক পর্যায়ে চিৎকার দিয়ে রক্ষা পান তিনি।

আফজাল হোসেন আরও জানান, ঢাকায় পৌঁছে মুঠোফোনে বিষয়টি বান্ধবীকে জানান ওই নারী। তিনি তার ভাইসহ স্থানীয় কয়েকজনকে বিষয়টি বলেন। এরপর থেকেই চালক আল আমিনকে ধরার জন্য স্থানীয় লোকজন পয়সারহাট বাসস্ট্যান্ডে খোঁজ নিতে থাকেন। রাত সাড়ে ১১টার দিকে তাকে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর