,

শাহরুখের স্বপ্ন পূরণ করবেন মোদি

news-image

বিনোদন ডেস্ক।। দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। এই জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। বলিউড তারকাদের মধ্যে আছেন সালমান খান, অজয় দেবগণ, স্বরা ভাস্কর, কঙ্গনা রনৌত-সহ অনেকে। বাকি ছিলেন কিং খান। একটু দেরিতে হলেও নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে ভুললেন না শাহরুখ। টুইটারে লোকসভা নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বলিউড বাদশা।

তিনি লেখেন, “আমি ভারতীয় হিসেবে গর্বিত। গণতন্ত্রের রায় স্পষ্ট আমরা আমাদের পছন্দের দলকে বেছে নিয়েছি। এবার আমাদের স্বপ্ন পূরণের কথা ভেবে আমাদের এই সরকারের পাশে থাকতে হবে। গণতন্ত্রই জয়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্য আমার পক্ষ থেকে রইলো অনেক শুভেচ্ছা।”

লোকসভা নির্বাচনের আগে বলিউডের বেশির ভাগ তারকার কাছেই মোদি আবেদন করেন মানুষকে ভোট দিতে বলা জন্য। সেই তালিকায় ছিলেন শাহরুখও। এই নায়ক রীতিমতো নিজের গলায় র‌্যাপ গেয়ে দেশবাসীর কাছে সেই অনুরোধ জানান। স্ত্রী গৌরীকে সঙ্গে নিয়ে শাহরুখকেও ভোট দিতে যেতে দেখা যায়। তাদের সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর