,

রাসায়নিক দিয়ে আম পাকাতে গিয়ে হাতেনাতে ধরা

news-image

নিউজ ডেস্ক।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আড়তে রাসায়নিক দিয়ে আম পাকানোর অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যার এ ঘটনায় ওই আড়ত থেকে জব্দ ২৫ মণ আম ধ্বংস করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের বটতলা গ্রামের আম ব্যবসায়ী মফিজুর রহমানের ছেলে সেবারুল ইসলাম (৩০), একই এলাকার আবুল কাশেমের ছেলে মুজিবুর রহমান ( ৪৫) এবং প্রয়াত মোফবুলের ছেলে কান্তিনগর গ্রামের কবিরুল ইসলাম।

শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান জানান, বিকেলে গোপন সংবাদে উপজেলার টিকরী বাজারের সেবারুল ইসলামের আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আড়তে মুজিবুর রহমান ও কবিরুল ইসলাম সেখানে থাকা কাঁচা আমে রাসায়নিক স্প্রে করছিলেন।

তিনি জানান, রাসায়নিক স্প্রে করা অবস্থায় তাদেরকে স্প্রে মেশিনসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সন্ধ্যায় আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম আম ব্যবসায়ী সেবারুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মুজিবুর রহমান ও কবিরুল ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় আড়তে মজুত করা ২৫ মণ আম পাশ্ববর্তী খালে ফেলে ধ্বংস করা হয় বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর