,

নাটোরে চার সন্তানের জন্ম দিলেন এক মা

news-image

নিউজ ডেস্ক।। নাটোরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শাহিদা বেগম নামে এক মা। চার সন্তানের মধ্যে একটি ছেলে ও বাকী তিনটি মেয়ে। আজ শনিবার দুপুর দু’টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চার সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

স্বাভাবিক প্রসবের মাধ্যমে চার সন্তানের জন্ম হওয়ায় বাবা, মা থেকে শুরু করে আত্মীয়-স্বজন সবাই খুশি। শাহিদা নাটোরের সিংড়ার শেরকোল ইউনিয়নের ভাগনারকান্দি গ্রামের মিলনের স্ত্রী।

এঘটনায় মিলন জানান, সকালে স্ত্রীর প্রসব ব্যাথা উঠলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। পরে দুপুর দুটার দিকে হাসাপাতালের চিকিৎসক ফজলুল কাদিরের তত্ত্বাবধানে শাহিদা একে একে চার সন্তানের জন্ম দেন। পরে সদ্য প্রসূত চার সন্তান ও মা শাহিদাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ