,

৫ হাজার টাকার লেহেঙ্গা বিক্রি হয় ২০ হাজারে

news-image

নিউজ ডেস্ক।। দেড় হাজার টাকার থ্রি-পিছ ৬ হাজার টাকায়, ৫ হাজার টাকার লেহেঙ্গা ২০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়- ২ থেকে ৫ হাজার টাকায় আমদানি করা ভারতীয় শাড়িতে চাওয়া হচ্ছে তিন থেকে চার গুণ বাড়তি দাম। ঈদকে কেন্দ্র করে চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সে কাপড়ের এমন গলাকাটা দাম আদায়ের চিত্র উঠে এসেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।

শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘চিটাগং শপিং কমপ্লেক্সের অধিকাংশ দোকানে কোনো মূল্যতালিকা নেই। কাপড়ের গায়েও ‘প্রাইস ট্যাগ’ লাগানো হয়নি। শাড়ি, লেহেঙ্গা থ্রি-পিছসহ বিভিন্ন কাপড়ে আমদানি মূল্যের তিন-চার গুণ বাড়তি দাম আদায় করছিলেন ব্যবসায়ীরা।’

তিনি বলেন, ‘কাপড়ের গায়ে ‘প্রাইস ট্যাগ’ লাগিয়ে ফিক্সড প্রাইসে বিক্রি করলে ৪ শতাংশ ভ্যাট দিতে হয় ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত এ ভ্যাট ফাঁকি দিতেই চিটাগং শপিং কমপ্লেক্সের অধিকাংশ দোকানে কাপড়ের গায়ে ‘প্রাইস ট্যাগ’ লাগানো হয়নি।’

তৌহিদুল ইসলাম জানান, শনিবারের অভিযানে শপিং কমপ্লেক্সের ইয়াং লেডি, নাদিয়া, সমাগম, শাহনাজ স্টোর, লেটেস্ট ফ্যাশন, কিডস কর্ণার, ফেমাস বুটিক, বাসন্তী, প্রিটি লুকস, চিটাগাং বুটিকস, আলম ফেব্রিক্স, চাঁদোয়া, লাজুক ফেব্রিক্স, ফিরোজা শাড়ি অ্যাম্পোরিয়াম, রায়হান’স ফ্যাশনসহ মোট ১৫টি দোকানে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়ম ও কারচুপি আমলে নিয়ে চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর