,

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যেতে পারছেন না শেখ হাসিনা

news-image

নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যেতে পারছেন না। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় শপথ নিবেন।

আগে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান এবং সৌদি আরব সফরের সূচি ঠিক হওয়ায় শপথ অনুষ্ঠানে তিনি যেতে পারছেন না।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে থেকেই জাপান এবং ওআইসি সম্মেলনে অংশ নেয়ার জন্য সৌদি আরব সফরের সূচি ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার (২৮ মে) জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। তাই ইচ্ছা থাকা সত্তে¡ও শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। উৎস: আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর