,

বৃষ্টিতে উঠে এলো মাটির নিচে পুঁতে রাখা সরকারি ওষুধ

news-image

সাতক্ষীরা প্রতিনিধিঃ মাটিচাপা দেয়া কমপক্ষে ১০ বস্তা সরকারি ওষুধ ও গজ ব্যান্ডেজসহ বিভিন্ন সরঞ্জাম বৃষ্টির পানির চাপে ভেসে উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ দৃশ্য সাধারণ মানুষের চোখে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, অসৎ উদ্দেশ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেপটিক ট্যাংকির পাশে প্রায় ১০ বস্তা বিভিন্ন ধরনের ওষুধ ও গজ ব্যান্ডেজসহ নানা ধরনের সরঞ্জাম কবরের মত করে মাটি চাপা দেয়া ছিল।

সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পানির চাপে ওষুধের বস্তাগুলো মাটি ফুড়ে ভেসে ওঠে। এ সব গজ ব্যান্ডেজ টাটকা এবং ওষুধের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানায়, ভেসে ওঠা ওষুধগুলো পুনরায় মাটি চাপা দেয়ার জন্য লেবারদের সাথে দরকষাকষি করতে গেলেই ঘটনা ফাঁস হয়ে যায়।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শাহজাহান আলী জানান, তিনি বিষয়টি জেনেছেন। তবে তিনি দাবি করেন, তার দায়িত্বকালিন সময়ে এ ঘটনা ঘটেনি। তিনি যোগদানের আগে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর