,

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হাতুড়িপেটা

news-image

নড়াইলের লোহাগড়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কাবুল জমাদ্দার (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আহত ওই ছাত্রীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক কাবুল লাহুড়িয়া গ্রামের দ্বীননাথ পাড়ার আজিজার জমাদ্দারের ছেলে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার লাহুড়িয়া দ্বীননাথপাড়া হাজি মোফাজ্জেল স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে ও কোচিংয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিতো ওই ইউনিয়নের দ্বীননাথ পাড়ার আজমল হোসেনের ছেলে ওবায়দুর রহমান (২২) ও আজিজার জমাদ্দারের ছেলে কাবুল জমাদ্দার (২১)। ওই ছাত্রী তাদের প্রেম নিবেদন ও কুপ্রস্তাব বারবার প্রত্যাখ্যান করায় শনিবার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে কোচিং করতে যাওয়ার পথে ওই দুই যুবক পথরোধ করে হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ সুপার মো. জসিম উদ্দিন শনিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কাবুলকে আটক করেন। অপর অভিযুক্ত ওবায়দুরকে আটকের চেষ্টা চলছে। তিনি ওই স্কুলে অধ্যয়নরত অন্য ছাত্রীদের নির্ভয়ে স্কুলে আসা-যাওয়ার ব্যাপারে অভিভাবকদের আশ্বস্ত করেন।

এদিকে হাতুড়িপেটায় আহত ওই ছাত্রীকে দেখতে জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা শনিবার নড়াইল সদর হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর