,

আমি মুসলিম তোষণ করি, ইফতারে যাব : মমতা

news-image

ডেস্ক রিপোর্ট।। নিজের ওপর ওঠা মুসলমান তোষণের অভিযোগকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, ‘‘যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত৷’’ রাজ্যে লোকসভা নির্বাচনের ফলাফল মমতাকে হতাশ করেছে৷ ২২টি আসনের থেমে গেছে তৃণমূল৷ অন্যদিকে আসন সংখ্যা ২ থেকে ১৮টি তে বাড়িয়ে নিয়েছে বিজেপি৷ একাধিক রাজনৈতিক পর্যবেক্ষক দাবি করেছেন, বিজেপির এই সাফল্য বা তৃণমূলের পতনের অন্যতম কারণ মেরুকরণের রাজনীতি৷

এই পর্যায়ের ধর্মীয় মেরুকরণ বঙ্গ রাজনীতিতে আগে দেখা যায়নি৷ ভোটের ফলাফলেও যা স্পষ্ট৷ ফলাফল প্রকাশের পাক্কা দু’দিন পর সংবাদ সম্মেলন করে মমতা নিজের মন্তব্যের মাধ্যমেই তোষণের রাজনীতির ব্যাখ্যা দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘আমি কিন্তু ইফতারে যাচ্ছি৷ আপনারাও আসবেন৷ আমি তো মুসলমানদের তোষণ করি৷ ১০০ বার যাব৷ যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত৷’’

লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে ৩৩টি সভা করেছেন৷ প্রতিটি সভাতেই তারা মমতার সংখ্যালঘু তোষণ নিয়ে সরব হয়েছেন৷ বাংলাদেশী অনুপ্রবেশকারীরাই যে মমতার ভোটব্যাংক তা স্পষ্টভাবে জানিয়েছেন মোদি-শাহ৷ অন্যদিকে সিপিএমও বারবার প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার কথা বলে মমতার সংখ্যালঘু তোষণের রাজনীতিকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে গিয়েছে৷ যুতসই জবাব দিতে মমতা শনিবার বিকালের সংবাদ সম্মেলনকেই বেছে নিয়েছেন৷ সাফ জানিয়েছেন, ‘‘আমার মা বলেছিলেন মমতা যেন মমতাই থাকে৷ মনে রাখবেন, মমতা মমতাই থাকবে৷ নিজেকে কোনো দিন বদলাবে না৷’’

রাজ্যের ১২টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভার ৯টিতে ভালো ফল করেছে তৃণমূল৷ স্বাভাবিকভাবেই, সংখ্যালঘু ভোটব্যাংকের দিকেই যে আগামী নির্বাচনে তাকিয়ে থাকবেন মমতা তা শনিবার আরো একবার পরিষ্কার হয়ে গিয়েছে৷ কিন্তু তিনি দলের দিকে নজর দিতে চান, এদিন তা জানিয়েছেন মমতা৷ জানিয়েছেন দলকে বেশি সময় দিতে চান৷ সূত্র : কলকাতা ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর