,

ফেসবুকে ইসলাম সম্পর্কে কটুক্তি ও আপত্তিকর ছবি পোস্ট, হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা

news-image

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ফেসবুকে ইসলাম সম্পর্কে কটুক্তি ও আপত্তিকর ছবি সম্বলিত স্ট্যাটাস পোস্ট করার অভিযোগে দীপক মিত্র নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম বাদি ডিজিটাল নিরাপত্তা আইনে (২০১৯-২৮/২ ধারা) দীপক মিত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে দীপকের ফেসবুকে ইসলাম সম্পর্কে কটুক্তি ও আপত্তিকর ছবি সম্বলিত স্ট্যাটাস দেখে বিক্ষুদ্ধ হয়ে ওঠেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা। বৃহস্পতিবার আসর নামাজের পর উপজেলার বড় মাছুয়া বাজার জামে মসজিদ একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বেতমোড় ইউনিয়নের পাঁচটি মসজিদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করেন। বিক্ষোভ চলাকালীন মঠবাড়িয়া ঘটনাস্থলে পুলিশ গিয়ে দীপককে গ্রেপ্তারের আশ্বাস দিলে মুসল্লীরা শান্ত হন।

মামলার বাদি মনিরুল ইসলাম তার এজাহারে উল্লেখ করেন, মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ মিত্রর ছেলে দীপক মিত্র গত মঙ্গলবার তার ফেসবুক আইডিতে ‘ভুল করেছে আল্লায়, শুধরে দিচ্ছে মোল্লায়।

আল্লাহ যদি সর্ব শক্তিমান হতো, ইসলাম যদি সত্যি হতো, তাহলে মুসলিম বাচ্চারা খৎতাসহ জন্মগ্রহণ করতো’ এমন স্ট্যাটাস দেয়। এছাড়া আপত্তিকর ছবিও পোস্ট করেন তিনি। এতে সমস্ত মুসলিম জাতীকে ইসলাম ধর্মের অনুভূতি ও মূল্যবোধে আঘাত করা হয়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর