,

৯০ দিনের শিশু রেখে পরকীয়া প্রেমিকের সাথে মা উধাও

news-image

শিশুটির মা স্বপ্না বেগম (২০) মাত্র ৯০ দিনের শিশু সন্তানকে রেখে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়েছেন। পাশের গ্রামের শাহিন (৩০) নামের এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্কের সূত্রে ঘর ছাড়েন তিনি অভিযোগ করেছেন স্বামী লিটন মন্ডল। থানায় দেয়া স্বপ্না বেগমের স্বামীর অভিযোগ সূত্রে এ তথ্য জানা যায়। এ ঘটনা ঘটেছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বপ্নার স্বামী লিটন মন্ডল বলেন, আমার সন্তান কি দোষ করে ছিল, সে আমার সুখের সংসার ভেঙ্গে তছনছ করেছে, আমি তার বিচার চাই।

অভিযোগ জানা যায়, গত ০৮ মে দিবাগত রাত্রি ৯ টায় স্বপ্না প্রয়োজনীয় কাপড় চোপড়, নগদ ১ লাখ টাকা এবং আট আনি স্বর্ণের চেইন নিয়ে ৯০ দিনের শিশু সন্তানকে রেখে শাহিনের সঙ্গে পালিয়েছে।

এলাকাবাসী জানায়, শাহিন অটো সিএনজি করে এনার্জি বাল্প এর ব্যবসা করার জন্য স্বপ্না বেগমের এলাকাতে মাঝে মধ্যে আসতো। এলাকাবাসী আরো জানায়, মাঝে মধ্যেই স্বপ্না তার স্বামী লিটন মন্ডলের সঙ্গে খারাপ ব্যবহার করতো। এরই এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

স্বপ্নার বাবা বাকশন বম্বু পাড়া গ্রামের ছবেদ আলী ও তার ছেলের বউ সাকি অত্যান্ত সু-কৌশলে স্বপ্নাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলেও জানান এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর