,

মোদির জয়ের পরেই গো রক্ষকদের তান্ডব শুরু, নারীসহ ৩ মুসলিমকে নির্মম নির্যাতন (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে লোকসভা ভোটের ফল বেরতে না বেরতেই ফের শুরু হয়ে গেল গোরক্ষকদের তাণ্ডব। ২৪ ঘণ্টার মধ্যেই গোরক্ষকদের নির্যাতনের শিকার হলেন এক নারীসহ তিন মুসলিম।এসময় জোর করে তাদেরকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়।শুক্রবার মধ্যপ্রদেশের সিওনিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গরু নিয়ে অটোরিকশাযোগে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক নারীসহ তিন মুসলিম।এই খবর কোনোভাবে গোরক্ষকদের কাছে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে তারা লাঠি, বাঁশ নিয়ে অটোরিকশাটিকে তাড়া করে। এরপর ওই অটোরিকশায় থাকা ওই তিন মুসলিমকে গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে।

এরপর এক এক তাদের পেটাতে থাকে। পরে মাটিতে ফেলেও প্রচণ্ড মারধর করা হয় তাদের। এরপর ওই মুসলিমদেরই একজনকে দিয়ে সঙ্গে থাকা নারীকে স্যান্ডেল দিয়ে পেটানো হয়এরপর ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করে গোরক্ষকরা। ওই মুসলিমদেরও বাধ্য করানো হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে।

ভুক্তবোগীরা বলেন, আমাদের শুধু গাছে বেঁধে পেটানোই হয়নি, বাধ্য করানো হয়েছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও।ঘটনাটির ভিডিও পরে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এক টুইট বার্তায় তিনি লেখেন, মোদির অনুসারীরা আবারও মুসলিমদের ওপর অত্যাচার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর