,

রমজান মাসে ৫ তলা থেকে ছুড়ে ফেলা হল সদ্যজাত সন্তানকে!

news-image

রাজধানীর মিরপুরে সদ্যোজাত এক শিশু সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্মমকাণ্ডে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। জানা গেছে, মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০নং রোডের ১৮ নম্বর বাড়িতে আজ শনিবার (২৫ মে) দুপুর পৌনে ১২টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রূপনগর থানা পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী জানান, মিরপুর ১০ নম্বর (রূপনগর আবাসিক এলাকা) রোডের ১৮ নম্বর বাড়ির ৫ তলা থেকে দুপুর পৌনে ১২টার দিকে একটি শিশুকে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়া হয়। নিচে পড়ার সাথে সাথেই শিশুটি মারা যায়। এ সময় তার নাড়ি-ভুড়ি বের হয়ে মাথা ফেটে যায়।

তিনি আরও জানান, সদ্যোজাত শিশুটিকে যে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ছুড়ে ফেলা হয়েছে, সেখানে এখনও রক্তের দাগ লেগে রয়েছে। মনে হয় বাচ্চাটি জন্মের সঙ্গে সঙ্গেই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে রূপনগর থানার উপ-পরিদর্শক পরিমল গণমাধ্যমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাত এক শিশুর মরদেহ দেখতে পাই, বাচ্চাটির মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সদ্য প্রসবের পর পরই বাচ্চাটিকে কেউ উপর থেকে ছুড়ে ফেলে দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর