সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভরণ পোষণ ঠিকমতো দিতে না পারায় দুই মেয়েকে হত্যা করেছেন দরিদ্র বাবা!

news-image

সন্তানদের ভরণ পোষণ ঠিকমতো দিতে না পারায় নরসিংদীতে শিশু দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন দরিদ্র এক বাবা। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বাবা শফিকুল ইসলাম।আজ শনিবার (২৫ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহাম্মেদ।

নিহত দুজন হলো মনোহরদী উপজেলার চালাকচর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে তাইন (১১) ও তাইবা (৪)। শফিকুল ইসলাম পোশাক তৈরির একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর কাজ করেন।

উল্লেখ্য যে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী পৌর শহরের লঞ্চ টার্মিনালের বাথরুম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তাদের শ্বাসরুদ্ধ করে হত্যার পর মরদেহ ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, নরসিংদী পৌর শহরের লঞ্চ টার্মিনালের বাথরুমে দুই জনের মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে যায়। এরপর বাথরুমে একটি শিশু ও এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন (বিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।এরপর থেকে তদন্তে নামে পুলিশ। প্রথমে নিহতদের বাবা শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল হত্যার কথা স্বীকার করেছেন।

চিকিৎসক দেখানোর কথা বলে মনোহরদী গ্রামের বাড়ি থেকে দুই সন্তানকে শিবপুর নিয়ে আসেন শফিকুল ইসলাম। চিকিৎসক না থাকায় তিনি তাঁর সন্তানদের নরসিংদী লঞ্চ টার্মিনালে ঘুরতে নিয়ে আসেন। ওই সময় ছোট মেয়ে তাঁর কাছে লিচু খেতে চায়। কিন্তু তাঁর কাছে পর্যাপ্ত টাকা ছিল না।

তার ওপর সামনে ঈদ। সংসারের খরচ ও সন্তানদের জামা-কাপড় দিতে হবে। এসব ভেবে শফিকুল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান। এরপর প্রথমে ছোট মেয়েকে লঞ্চ টার্মিনালের বাথরুমে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বড় মেয়েকে একই কায়দায় হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করেনি। পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানান পুলিশ সুপার।

মিরাজ উদ্দিন আহাম্মেদ জানান, প্রাথমিকভাবে শফিকুল ইসলামকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তিনি একেকবার একেক রকম কথা বলছেন।

নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন (বিপিএম) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও শ্বাসরুদ্ধ করে তাদের হত্যার পর লঞ্চযোগে মরদহ এখানে ফেলে রেখে গেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর থেকেই পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর