,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাকচাপায় নিহত ৩

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সাতবর্গ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদায়ৈর এলাকার শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও মৃনাল উদ্দিন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছা, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড থেকে থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাতবর্গ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে দুইজন মারা যান। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর