,

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবলীগ নেতা নিহত

news-image

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ‘অবৈধভাবে’ মাছের পোনা ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতার নাম মো. জাকির আকন (৩৫)। তিনি বালিপাড়া ইউনিয়নের ৬ নম্বর খোলপটুয়া ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, শনিবার সকালে স্থানীয় কচা নদীতে অবৈধভাবে মাছের পোনা ধরতে যান জাকির আকন। এ সময় তার ওপর বজ্রপাত হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর