,

‘অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেছিলেন জাতীয় কবি’

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে নতুন করে ভাবনা ও বিতর্কের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি নজরুল ইসলামের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, কবিকে জাতির পিতা স্বীকৃতি দিয়ে গেছেন। এটি নিয়ে নতুন করে ভাবনার ও বিতর্কের কোনো সুযোগ নেই। কাজী নজরুল ইসলাম এদেশের মানুষের কাছে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে অসাম্প্রদায়িক সমাজ গড়ার ক্ষেত্রে তার যে অসামান্য অবদান সেটা সারাজীবন সবাই তাকে মনে রাখবে।

হানিফ বলেন, কাজী নজরুল ইসলাম সারাজীবন অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য তার লেখনী কবিতা, গল্পের মধ্যে দিয়ে চেষ্টা করেছিলেন। তিনি সবসময় কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে ছিলেন। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেছিলেন কবি নজরুল ইসলাম।

জাতীয় কবি হিসেবে সাংবিধানিক ঘোষণার নথিপত্র আছে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কবি নজরুলকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন। আমরা জানি তিনি আমাদের জাতীয় কবি। এটার কোথাও প্রজ্ঞাপন আছে কি-না সেটা সরকারের সংশ্লিষ্টরা বলতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। এছাড়া আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর