,

অগ্রিম টিকিটের জন্য উপচেপড়া ভিড়, ধীর গতির অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত বুধবার থেকে। আজ শনিবার দেওয়া হচ্ছে ৩ জুনের টিকিট। কিন্তু টিকিট বিক্রির চতুর্থ দিনে সকাল থেকেই ধীরগতির অভিযোগ তুলেছেন টিকিটপ্রত্যাশীরা।

তবে আজ চতুর্থদিন জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন। টিকিটপ্রত্যাশীদের যে উপস্থিতি তা বিগত তিনদিনের উপস্থিতিতের চেয়ে অনেক বেশি।

কাঙ্ক্ষিত টিকিট পেতে গত রাত থেকেই কমলাপুরে অপেক্ষায় ছিলেন কয়েক হাজার মানুষ। মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন তারা, আবার কেউবা ভোরে দাঁড়িয়েছেন। সকাল থেকেই সেই লাইন আরও বড় হতে থাকে।

টিকিটপ্রত্যাশীরা বলছেন, সকালে আরও দুই ঘণ্টা আগে টিকিট বিক্রি শুরু করা গেলে মানুষের ভোগান্তি কম হতো। পাশাপাশি চাপের বিষয়টি মাথায় রেখে বাড়তি কাউন্টার খোলাও দরকার ছিল।

এ ছাড়া প্রতিদিন যে টিকিটগুলো থেকে যায়, কালোবাজারি বন্ধে সেগুলো প্রদর্শনের ব্যবস্থার দাবিও জানান। তবে অনলাইনে টিকিট না পাওয়ার কারণেই ভোগান্তি বেড়েছে বলে জানান টিকিটপ্রত্যাশীরা।

প্রসঙ্গত, ঈদুল ফিতর উপলক্ষে গত ২২ মে থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ২৪ মে পর্যন্ত দেওয়া হয়েছে ৩১ মে, ১ ও ২ জুনের টিকিট। আজ শনিবার বিক্রি হচ্ছে ৩ জুনের টিকিট।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো