,

কারা আপনাকে গোপনে হিংসে করেন, জেনে নিন ৬টি লক্ষণ

news-image

ডেস্ক রিপোর্ট।। আপনি কি সফল? পেশাগত সাফল্যে, পারিবারিক সুখে, আত্মিক শান্তিতে আপনি তৃপ্ত। চার পাশে তাকিয়ে দেখার সময় আপনার হয় না। কিন্তু এসবের মধ্যেই আপনি টের পান, ঈর্ষার কিছু সবুজ চোখ আপনাকে ঘিরে রয়েছে। প্রকাশ্যে যাঁরা আপনাকে ঈর্ষা করেন, তাঁদের আপনি সহজেই চিহ্নিত করতে পারেন। তাঁদের সংস্পর্শ এড়িয়ে চলতেও পারেন। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের ঈর্ষা গোপন। এঁদের সহজে আপনি চিহ্নিত করতে পারেন না। মনস্তত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘দ্য মাইন্ডস জার্নাল’ জানাচ্ছে, কয়েকটি লক্ষণ দেখে চিহ্নিত করা যেতে পারে এই সব গোপন ঈর্ষাতুরদের।  এক ঝলকে দেখে নেওয়া যেতে পারে এই লক্ষণগুলি :

১. লক্ষ রাখুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি না। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ। ২. খেয়াল রাখবেন, কেউ অযথা আপনার স্তুতি করছেন কিনা। বেশি খোশামুদে মানুষের মনে কিন্তু গোপন ঈর্ষার বাসা। ৩. কেউ যদি আপনার কোনও সাফল্যকে ছোট করে দেখেন, জানবেন, তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর।

৪. সর্বদা আপনার খুঁত ধরেন, এমন লোক থেকে সাবধান! এরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসের জাল বুনে চলেছেন। ৫. খেয়াল রাখবেন, আপনার পিছনে কেউ কোনও গুজব রটাচ্ছেন কি না। যদি রটে, তা হলে সেই গুজবের উদ্গাতাকে খুঁজে বের করুন। জানবেন, তিনি কোনও গোপন ঈর্ষা থেকেই এই কা- ঘটাচ্ছেন। ৬. কেউ কি আপনাকে অজাচিত উপদেশ দিচ্ছেন? এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি। উৎস: এবেলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর