মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড

news-image

নিউজ ডেস্ক।।: পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে পুলিশের এক এএসআইকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত এএসআই মাহাবুবুর রহমান পটুয়াখালী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত। শুক্রবার দুপুরে শহরের রশিদ কিশালয় বিদ্যায়তন পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসন ও পুলিশ সুত্র জানায়, শুক্রবার পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার আসন ব্যবস্থাপনা করে পটুয়াখালী জেলা প্রশাসন। পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত মাহাবুবুর রহমানের স্ত্রীর পরীক্ষার আসন পরে রশিদ কিশালয় বিদ্যায়তনে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষন পরে পুলিশের পোশাক পরা অবস্থায় মাহাবুব তার স্ত্রীকে উত্তর পত্র সরবরাহ করেন। এ সময় ওই কক্ষে দায়িত্বরত পটুয়াখালী নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবার সমানে পড়লে তাকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। এ সময় মাহাবুবের কাছ থেকে উত্তরপত্র উদ্ধার করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) জিয়াউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নকল সরবরাহ করার দায়ে পুলিশের এএসআই মাহাবুবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যেহেতু এই পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই মাহাবুব নামে পুলিশের এক ব্যক্তি এক পরীক্ষার্থীকে নকল সরবরাহ করছিল। তাই ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা তাকে এক মাসের বিনাশ্রম দণ্ড দিয়েছে। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি পুলিশের কোন কর্মকর্তা। আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক