,

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

news-image

নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দোহারে বিয়ের দাবিতে প্রেমিক শাওনের (২৭) বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা (১৯)। শাওন উপজেলার কার্তিকপুর এলাকার মালেক দেওয়ানের ছেলে।শনিবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কার্তিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মেয়েটি জানায়, টাঙ্গাইলে পোশাক কারখানায় চাকরি সুবাদে শাওনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে শনিবার সকালে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক শাওনের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

প্রেমিকা বলেন, দেড় বছর আগে থেকেই শাওনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। ও আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে। শাওনের পরিবারকে বিষয়টির সুরাহা করতে হবে। তা না করা পর্যন্ত আমার অনশন চলবে।

এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য কমল বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর