,

ভূমধ্যসাগরে ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসী উদ্ধার

news-image

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। শুক্রবার ইউরোপগামী ৩টি নৌকা থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়।

মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে, বৃহস্পতিবার জার্মানির একটি দাতব্য সংস্থা লিবিয়ার নৌবাহিনীকে সাগরে ৩টি নৌকা অকেজো হয়ে পড়ার খবর জানায়। বৃহস্পতিবার লিবিয়ার কোস্ট গার্ড একটি রাবারের নৌকা ডুবে যাওয়ার খবর পায়। এতে করে নৌকায় থাকা যাত্রীরা সাগরে ভেসে ভেড়াচ্ছিলেন।

শুক্রবার লিবীয় নৌবাহিনীর ফেসবুকে পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে ৮৭ জন অভিবাসী ছিলেন। এদের মধ্যে ৬ জন নারী ও এক শিশু রয়েছে। ৩টি নৌকাতে থাকা বেশির ভাগ যাত্রীই আরব ও আফ্রিকান দেশের নাগরিক। এদের মধ্যে ১৪ জন বাংলাদেশি রয়েছেন। তাদেরকে উদ্ধারের পর মানবিক ও চিকিৎসা সহায়তা দিয়ে লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ হারান ৩৭ বাংলাদেশি নাগরিক। এরপর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার বিষয়টি নতুন করে সবার সামনে আসে। নিহতদের সঙ্গে থাকা ১৫ জন বাংলাদেশি নৌকাডুবি থেকে বেঁচে যান। ২১ মে তিউনিশিয়া থেকে দেশে ফেরেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর