,

আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ছে শিক্ষার্থীরা (ভিডিও)

news-image

ভারতের গুজরাটের সুরাটে একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৮ জন নিহত হয়েছে। শিক্ষার্থীদের বেশির ভাগের বয়স ১৪ থেকে ১৭ বছর বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এই আগুনের শুরু। কিছুক্ষণের মধ্যেই তক্ষশিলা কমপ্লেক্স নামের বহুতল ভবনটির একদম ওপরের দুটি তলায় এই আগুন ছড়িয়ে পড়ে। আগুন থেকে প্রাণে বাঁচতে অনেক শিক্ষার্থীকে চারতলা থেকে মাটিতে লাফিয়ে পড়তে দেখা গেছে। তবে তাদের সর্বশেষ অবস্থা এখনো জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভবনের উপরের তলায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে উপর থেকে একে একে অনেক শিক্ষার্থীকে লাফিয়ে পড়ে। তাদের মধ্যে ছাত্রীও রয়েছে। এ সময় নিচে দমকল বাহিনীর দুটি গাড়ি দেখা গেছে। তবে লাফ দেওয়া শিক্ষার্থীদের বাঁচাতে তাদের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি।

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে চার লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘সুরাটের অগ্নিকাণ্ডে আমি অত্যন্ত দুঃখিত। শোকগ্রস্ত পরিবারগুলোকে আমার সহানুভূতি জানাই। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। গুজরাত সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা করতে বলা হয়েছে।’

https://www.facebook.com/amadersomoy/videos/467634390653981/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর