,

জার্মানিতে শীর্ষ জনপ্রিয় নাম ‘মোহাম্মদ’

news-image

সাধারণত ইসলাম ধর্মের শেষ নবী হযরত মোহাম্মদ (সা.) এর নামের সঙ্গে মিলিয়ে সন্তানদের নাম রাখেন মুসলমানরা। জার্মানিতে মুসলিমদের সংখ্যা ১০ শতাংশের বেশি না হলেও এখানে এই নামটি জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে।

জার্মানির বার্লিনে ২০১৮ সালে ছেলে নবজাতকের জন্য সবচেয়ে বেশি ‘মোহাম্মদ’ নামটি বেছে নেয়া হয়েছে। এছাড়া দেশটির ১৬টি রাজ্যের ছয়টিতেই শীর্ষ দশ পছন্দের তালিকায় রয়েছে এ নাম। সম্প্রতি নবজাতকের নাম বিষয়ক সংগঠন অ্যাসোসিয়েশন ফর জার্মান ল্যাঙ্গুয়েজেরর জরিপে এমন তথ্য উঠে এসেছে।

সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক আন্দ্রে এওয়েলসের ধারণা, অভিবাসনের ব্যাপকতার ফলে, মোহাম্মদ নামটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। ২০২১ বা ২০২২ সালের মধ্যে নামটি জার্মানদের পছন্দ তালিকার শীর্ষ দশে জায়গা করে নেবে।

বর্তমানে গোটা জার্মানিতে ছেলে শিশুদের নামের শুরুর অংশ হিসেবে সবচেয়ে জনপ্রিয় ‘বেন’ আর মেয়ে শিশুদের জন্য ‘এমা’। এছাড়া ছেলেদের জন্য পল, লিও, নোয়াহ ও লুইস এবং মেয়েদের ক্ষেত্রে জোনাস, এলিয়াস, হেনরি, ফেলিক্স ও লুকাস নাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে আসছে।

২০১৫ সালের পর থেকে গত কয়েক বছরে প্রায় ১০ লাখ মুসলিম অভিবাসী ঢুকেছে জার্মানিতে। সিরিয়া, লিবিয়া, আফগানিস্থানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম অভিবাসীরা জার্মান সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলছে। এছাড়া তুরস্কের বিশাল একটি জনগোষ্ঠী জার্মানিতে বসবাস করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ