,

বাবরের সেঞ্চুরির পরও পাকিস্তানকে অলআউট করে দিল আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্কঃ ১০০ রানের মধ্যে সাজঘরে টপঅর্ডারের ৪ ব্যাটসম্যান। পাকিস্তানকে বড়সড় বিপদেই ফেলে দিয়েছিলেন আফগানিস্তানের বোলাররা। সেখান থেকে দলকে টেনে তুলেন বাবর আজম। তবে ব্রিস্টলে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তার দুর্দান্ত এক সেঞ্চুরির পরও ইনিংসের ১৩ বল বাকি থাকতে ২৬২ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান।

টস জিতে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ইমাম উল হক আর ফাখর জামানের উদ্বোধনী জুটিতে উঠে ৪৭ রান। ইনিংসের নবম ওভারে ৩২ রান করে হামিদ হাসানের বলে ইমাম বোল্ড হয়ে গেলে ভাঙে এই জুটি। ১২তম ওভারে এসে জোড়া আঘাত হানেন মোহাম্মদ নবী। তিন বলের ব্যবধানে ফাখর জামান (১৯) আর হারিস সোহেলকে (১) বোল্ড করেন আফগান এই অফস্পিনার।

মোহাম্মদ হাফিজও বেশিদূর এগোতে পারেননি। রশিদ খানের শিকার হয়ে তিনি ফেরেন ১২ রানে। ১০০ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে পাকিস্তান। সেখান থেকে পঞ্চম উইকেটে দলকে বাঁচানো এক জুটি গড়েন বাবর আর শোয়েব মালিক। ১০৩ রানের জুটিটি ভাঙে শোয়েব মালিক (৪৪) হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে ধৈর্য্য হারালে। বাবর আজম একটা প্রান্ত ধরে লড়াই করে যাচ্ছিলেন। এরই মধ্যে অধিনায়ক সরফরাজ আহমেদ রশিদের শিকার ১৩ রানে।

শেষ পর্যন্ত ইনিংসের ৪৬তম ওভারে এসে বাবর আজমও সাজঘরে ফিরেছেন। ১০৮ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ১১২ রান করে তিনি আউট হওয়ার পর পাকিস্তানের ইনিংস টিকেছে আর ১২ বল। আফগানিস্তানের পক্ষে বল হাতে ৪৩ রানে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। ২৭ রানে ২ উইকেট রশিদ খানের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর