,

আমেরিকায় মরণোত্তর সম্মাননা পাচ্ছেন তারা

news-image

আগামী ১৩ জুলাই আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকাতে ইয়র্ক কলেজ মাঠে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে ‘বাংলা সিনে এ্যাওয়ার্ড-২০১৮’। এই এ্যাওয়ার্ড অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা দেয়া হবে নায়ক রাজ রাজ্জাক, সালমান শাহ, শিল্পী সুবীর নন্দী ও বারী সিদ্দিকীকে।
‘বাংলা সিনে এ্যাওয়ার্ড-২০১৮’-এর জুরি বোর্ডের সদস্যরা জানিয়েছেন , ‘বাংলা সিনে এ্যাওয়ার্ড-২০১৮’-এর জন্য মনোনয়ন পেয়েছেন অনেক তারকা। জুরি বোর্ডের সদস্য হিসেবে আছেন দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, সাফি উদ্দিন সাফি, কবির বকুল এবং অপূর্ব রায় (অপূর্ব-রানা)।

জুরি বোর্ড সূত্রে জানা যায়, এবার আজীবন সম্মাননার জন্য মনোনয়ন পেয়েছেন চলচ্চিত্রের বিশিষ্ট দুই পরিচিত মুখ শাবানা এবং আলমগীর। চলচ্চিত্রে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন শাকিব খান ‘ক্যাপ্টেন খান’, আরিফিন শুভ ‘একটি সিনেমার গল্প’ এবং ‘নায়ক’ চলচ্চিত্রের জন্য মনোনয়ন পেয়েছেন বাপ্পি চৌধুরী। সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাহিয়া মাহী ‘জান্নাত’, শবনম বুবলী ‘ক্যাপ্টেন খান’, ‘বিজলী’ ববি।

সেরা পরিচালক হিসেবে ২০১৭ সালের চলচ্চিত্রের জন্য সাফি উদ্দিন সাফি ‘মিসডকল’, শামীম আহমেদ রনী ‘ধ্যাততেরিকি’, হাসিবুর রেজা কল্লোল ‘সত্তা’, বেস্ট গ্ল্যামারস অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন পপি (২০১৭), বেস্ট গ্ল্যামার অভিনেতা (বাপ্পি-২০১৭), বেস্ট সার্পোটিং এ্যাক্টর মনোয়ার হোসেন ডিপজল ‘দুলাভাই জিন্দাবাদ’, ফজলুর রহমান বাবু ‘দহন’, আনিসুর রহমান মিলন ‘বিজলী’, বেস্ট মুভি ‘ক্যাপ্টেন খান’, ‘জান্নাত’, ‘নায়ক’, বেস্ট নেগেটিভ রোল (২০১৭) মিশা সওদাগর ‘মিসডকল’, সাদেক বাচ্চু ‘রাজনীতি’, অমিত হাসান ‘রক্ত’, বেস্ট পার্শ্ব অভিনেত্রী ‘চল পালাই’ তমা মির্জা, ‘ভাল থেকো’ তানিন সুবহা এবং চিত্রনায়িকা অরিন।

এছাড়া সাইমন সাদিক ও মাহী বর্তমান পপুলার হিট জুটি, বর্তমান গ্ল্যামারস লুক নিরব হোসেন, বেস্ট প্রমিজিং গায়িকা লুইপা, বেস্ট জুরি এ্যাওয়ার্ড মৌসুমী হামিদ, ইমন, নবাগত মুখ হিসেবে অধরা খান, রাজ রিপা, রাহা তানহা খান, বেস্ট গায়িকা হিসেবে দিনাত জাহান মুন্নী (মিস্টার বাংলাদেশ), ‘পোড়ামন-২’ চলচ্চিত্রের জন্য ন্যান্সি, ‘দহন’ চলচ্চিত্রের জন্য কনা, বেস্ট গায়ক চন্দন সিনহা, প্রতীক হাসান, ইমরান ছাড়াও বেস্ট মিউজিক ডিরেক্টর আলী ইকরাম শুভ, ইমন সাহা, শওকত আলী ইমন, প্রযোজক হিসেবে মিজানুর রহমান, স্পেশাল সম্মান কাজী হায়াত, আন্তর্জাতিক কোরিওগ্রাফার হৃদি শেখ, কোরিওগ্রাফার সোহাগ, তানজীল, দুই সেরা উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, শান্ত জাহানসহ অনেক চমক থাকবে বলে জানান বিএনএস লজিস্টিকস্-এর চেয়ারম্যান আসগর হোসেন খান বাবু।

বাংলাদেশের বিএনএস লজিস্টিকস্ এবং আমেরিকার ব্যাকডিস ইনকর্পোরেশন, নিউইয়র্ক যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছে। এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা এবং সিটিএফএম। ট্র্যাভেল পার্টনার এয়ার হলিডে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর